আমাদের চলমান কার্যক্রমঃ
- সারাদেশ থেকে দক্ষ, অভিজ্ঞ ও শিক্ষকদের কল্যাণে কাজ করতে আগ্রহী ও নিবেদিত প্রাণ শিক্ষকদের সংগঠনে অন্তর্ভূক্তিকরণে মাধ্যমে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা
- নির্বাচিত প্রতিনিধি বা নেতৃত্ব গঠনের লক্ষে ডিসেম্বর-২০২৫ এ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা
- ৩৩৫ কলেজের নন-ক্যাডার শিক্ষকদের তালিকা (ভোটার তালিকা) হালনাগাদকরণ
- ভোট কার্যক্রম পরিচালনায় জেলা সমন্বয়ক ও কলেজ প্রতিনিধির তালিকা প্রস্তুতকরণ
- বিদ্যমান বিভিন্ন বৈষম্য দূরীকরণে কর্তৃপক্ষের সাথে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখা
- মৌলিক ও যৌক্তিক অধিকার সুরক্ষার বিষয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ
- নন-ক্যাডার পদ সৃষ্টি, পদোন্নতি, আন্তঃবদলি ও স্থায়ীকরণ বিষয়ে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় নিয়মিতকরণ
- সংগঠনের জন্য গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনী বিধিমালা তৈরি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
- বিদ্যমান সংগঠন গুলোকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিতকরণ
- বিদ্যমান বৈষম্য ও যাবতীয় সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শক্তিশালী ও যোগ্য ওয়ার্কিং গ্রুপ বা লিয়াজো কমিটি গঠন প্রভৃতি।